• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্য জরুরি : ইশরাক হোসেন ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে গণতান্ত্রিক যাত্রায় ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তেই রক্ষা পেলো ৩ হাজারেরও বেশি গাছ! পাঁচ বছরে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র বদলে দেবে ডিএসসিসি ইরানের নতুন শান্তি প্রস্তাবে বদলাচ্ছে কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? রাজনৈতিক ফায়দা হাসিলে ‘জঙ্গিবাদ’ শব্দ ব্যবহার হতো: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মোহাম্মদপুর-পল্টনে অস্ত্র, গুলি ও লক্ষাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৫: র‍্যাব দেশে কত মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

দেশে কত মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।  ডা. জাহেদ বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়, তবে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য প্রচার সহ্য করা হবে না। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরা জরুরি।

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের কিছু ঝুঁকি রয়েছে, তবে তা এমন পর্যায়ে পৌঁছেনি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। অতীতে এ বিষয়ে অতিরঞ্জিত প্রচার যেমন হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এসআর
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে টানা ছুটি,  সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
ঈদে টানা ছুটি, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ
জলবায়ু সংকট মোকাবিলা জরুরি : তথ্যমন্ত্রী
জলবায়ু সংকট মোকাবিলা জরুরি : তথ্যমন্ত্রী