• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ এ.এম.
চট্টগ্রামের লোহাগড়ায় খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস-ভিওডি বাংলা

চট্টগ্রামের লোহাগড়ায় বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খাগড়াছড়ি থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, জন্ম নেয় পুত্রসন্তান
শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, জন্ম নেয় পুত্রসন্তান
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বজ্রপাতে চার জেলায় ৯ জনের মৃত্যু
বজ্রপাতে চার জেলায় ৯ জনের মৃত্যু