• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা ৩, গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ এ.এম.
অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার পর পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে: ছবি-ভিওডি বাংলা

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক আকাশ (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে তার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম। তিনি জানান, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে কলাবাগানে অবস্থান নেওয়া আকাশকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, “অভিযুক্তকে তার বাড়ির পাশের কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে কোতয়ালী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে।”

এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে একই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে আজগর মোল্লার বাড়ির উঠানে মর্মান্তিক এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, হঠাৎ করেই আকাশ কোদাল নিয়ে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন।

এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, হামলাকারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, জন্ম নেয় পুত্রসন্তান
শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, জন্ম নেয় পুত্রসন্তান
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বজ্রপাতে চার জেলায় ৯ জনের মৃত্যু
বজ্রপাতে চার জেলায় ৯ জনের মৃত্যু