• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে বিশ্লেষকদের সতর্কবার্তা: সামনে আরও কঠিন আলোচনা আইনের ফাঁক গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কী শান্তির সূচনা, নাকি নতুন জটিলতার দরজা? দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন বেনজীরকে ফিরিয়ে আনা কতটা সহজ? ত্রাণের অর্থ পেলেন  জামায়াত এমপির এপিএস ও স্বজনরা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০১:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।

তিনি জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্সেও চ্যালেঞ্জ করা হয়েছে। 

আবেদনকারীর দাবি, ওই আইন অনুসারেই আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার।

উল্লেখ্য, গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।

এর আগে, গত ২৭ মে ঈদের আগের দিন সকালে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু
দেশে হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু
আদ্-দ্বীন ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ
আদ্-দ্বীন ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ
স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দকে স্বাগত জানালেন ডা. বিটু
স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দকে স্বাগত জানালেন ডা. বিটু