• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবানন-এর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত দুই শিশু ও দুই নারী রয়েছেন। হামলার ফলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একই দিনে চলমান সংঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে তেল আবিব। সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পক্ষে সাফাই দিয়ে বলেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। তিনি দাবি করেন, এই অভিযান শুধু প্রতিক্রিয়া নয়, সম্ভাব্য হুমকি প্রতিরোধের অংশ।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

তেল আবিবের দাবি, হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার জেরেই এই হামলা চালানো হয়েছে। তবে বেসামরিক হতাহতের ঘটনা এবং লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ যুদ্ধবিরতি প্রক্রিয়াকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার নিয়ে কঠোর অবস্থানে ইরান
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
গরু জবাই নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে বিজয় সরকার