• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরমুজে জাহাজ চলাচলের সর্বশেষ যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুলাই ২০২৬, ১০:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্থিতিশীল থাকলেও স্বাভাবিক সময়ের তুলনায় তা এখনো কম রয়েছে। বিশ্ববাজারভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১ জুলাই) হরমুজ প্রণালি দিয়ে মোট ৩৪টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে অর্ধেক একদিকে এবং বাকি অর্ধেক বিপরীত দিকে যাতায়াত করেছে।

এর আগে সামুদ্রিক নজরদারি প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড জানিয়েছিল, সোমবার প্রণালিটি দিয়ে ৪২টি জাহাজ চলাচল করেছে।

তবে গত সপ্তাহের তুলনায় জাহাজ চলাচলের সংখ্যা কমেছে। বিশেষ করে ২৪ জুন হরমুজ প্রণালি দিয়ে ৭০টি জাহাজ চলাচল করে, যা ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর সর্বোচ্চ ছিল।

সপ্তাহান্তে প্রণালিটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর জাহাজ চলাচলে উল্লেখযোগ্য হ্রাস দেখা যায়।

সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করত। বর্তমানে চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম হলেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়াতুল্লাহ আলি খামেনি
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
খামেনির জানাজা ও দাফন উপলক্ষে দেশজুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ছবি: সংগৃহীত
৯০ দেশের প্রতিনিধি খামেনির শেষ বিদায়ে যোগ দেবেন
সদ্যজাত শিশু
জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ, মা-বাবারা পাচ্ছেন বেতনসহ ছুটি