• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহী ব্যুরো    ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পি.এম.
সংগৃহীত ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে জুতাপেটার শিকার হওয়া নারী শিক্ষক আলিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

কলেজ পরিদর্শন করতে এসে রোববার দুপুরে (২৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের  রাজশাহী অঞ্চলের পরিচালক মোহা. আসাদুজ্জামান এ নির্দেশ দেন। এছাড়া, ২৪ ঘণ্টার মধ্যে আলিয়া খাতুন ও কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাককে ঘটনার ব্যাপারে লিখিত জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দাওকান্দি সরকারি কলেজে গিয়েছিলেন একটি তাফসির মাহফিলের আয়োজকেরা। তারা বিএনপির স্থানীয় নেতা–কর্মী। সেখানে তর্কের এক পর্যায়ে আলিয়া খাতুন দুজনকে থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ রয়েছে। এরপর মৎস্য ব্যবসায়ী ও বিএনপিকর্মী শাহাদত আলী কলেজে গিয়ে আলিয়ার সঙ্গে বিতর্কে জড়ান।  

আলিয়ার দাবি, তাকে আপত্তিকর কথা বললে তিনি চড় মেরেছেন। পাল্টা শাহাদাত আলী তাকে জুতা খুলে নির্মমভাবে পিটিয়েছেন। খবর পেয়ে শাহাদাত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহবুব এসে দ্বিতীয় দফা অধ্যক্ষ ও প্রদর্শককে মারধর করেছেন।  এরপর ৪০-৫০ জন বিএনপি নেতাকর্মী এসে তৃতীয় দফা কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর এবং অধ্যক্ষ ও আলিয়া খাতুনকে মারধর করেন।

এর আগে গত শনিবার দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলিয়া খাতুনকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য আলটিমেটাম দিয়েছিলেন বিএনপির কয়েকজন নেতা। নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই সময়সীমা দিয়েছিলেন।

এদিকে নারী শিক্ষক আলিয়া খাতুনকে জুতাপেটা করা মৎস্যচাষি ও বিএনপির কর্মী শাহাদাত আলীকে খুঁজছে পুলিশ।  তার নামে আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই তিনি কলেজে ঢুকে ওই শিক্ষককে পা থেকে জুতা খুলে পিটিয়েছেন।

ভিওডি বাংলা/বিন্দু/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী