• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষে আহত ১০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ এ.এম.
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাকবলিত ট্রাক: ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, রাজধানীর যাত্রাবাড়ি থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে পণ্যবাহী আরেকটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে সামনের ট্রাকে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জহুরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্বাস্থ্যকর পরিবেশে চলছে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাদান
অস্বাস্থ্যকর পরিবেশে চলছে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাদান
পঞ্চগড়ে ডায়রিয়ার প্রকোপ, শিশুদের মেঝেতে চিকিৎসা
পঞ্চগড়ে ডায়রিয়ার প্রকোপ, শিশুদের মেঝেতে চিকিৎসা
খাল খননে কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন: ডেপুটি স্পিকার
খাল খননে কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন: ডেপুটি স্পিকার