• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুল ও হার নিতেই এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ এ.এম.
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কানের দুল ও গলার হার ছিনিয়ে নিতেই এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে গলাকেটে হত্যা করেছে পাশের কক্ষের ভাড়াটিয়া শামিম স্বপন।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে গত বৃহস্পতিবার রাতেই সন্দেহভাজন হিসেবে শামিমকে আটক করা হয়। গত দুদিন পুলিশের জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার রাতে ঘাতক শামিম হত্যার কথা স্বীকার করেছে। শনিবার ধামরাই থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি নাজমুল হুদা খান।

জানা গেছে, গত বৃহস্পতিবার নাহিদা আক্তার এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফেরে। বিকেলে নাহিদাকে পড়ার টেবিলে রেখে তার নানি দেলুয়ারা বেগম পাশের বাড়িতে দুধ আনতে যান। ঘণ্টাখানেক পরে বাসায় ফিরে দেখতে পান নাহিদার গলাকাটা রক্তাক্ত দেহ ঘরের ভেতর পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনার পরই পুলিশ বাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাতেই ওই বাসার অপর কক্ষের ভাড়াটিয়া শামিম স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দুদিন তাকে জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার রাতে নাহিদাকে হত্যার কথা স্বীকার করে শামিম।

নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।  তার মা লিজা আক্তার সৌদি প্রবাসী, বাবা নুর হোসেন ঝালকাঠির নলছিটি উপজেলা এলাকায় থাকেন।  নাহিদা তার নানি দেলুয়ারা বেগমকে নিয়ে কয়েক বছর ধরেই ধামরাই পৌরসভার পশ্চিম লাকুরিয়াপাড়ার দুবাই প্রবাসী হিমেলের তিনতলা ভবনের নিচতলার দুটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন। ওই কক্ষেই গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাহিদাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়।

আসামি শামিম সাভারের আশুলিয়া থানার রহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। শামিম তার স্ত্রীকে নিয়ে একই বাসায় পাশের কক্ষে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করত।

পুলিশ কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, ঘাতক শামিম অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়ে। সেই ঋণের টাকা পরিশোধ করার জন্য ঘটনার দিন বাসায় নাহিদাকে একা পেয়ে তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায়

প্রথমে নাহিদার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে। এরপর কাটার দিয়ে গলা কেটে ও শিল দিয়ে মাথা থেঁতলিয়ে তাকে হত্যার পর কানের দুল ও গলার হার নিয়ে পালিয়ে যায় বলে স্বীকারোক্তি দিয়েছে। ছিনিয়ে নেওয়া কানের দুল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল উদ্ধার করা হলেও কাটার এবং গলার হার উদ্ধার হয়নি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: আইনমন্ত্রী
গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: আইনমন্ত্রী
মূল্যস্ফীতি ঠেকাতে কঠোর মুদ্রানীতি বহাল রাখবে সরকার
মূল্যস্ফীতি ঠেকাতে কঠোর মুদ্রানীতি বহাল রাখবে সরকার
নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
নীতিমালা হচ্ছে নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা