• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুনামগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে কন্ট্রোল রুম চালু

সুনামগঞ্জ প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ এ.এম.
ফাইল ছবি

সুনামগঞ্জ জেলায় দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে জেলা প্রশাসন অফিসিয়াল আইডি থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে এই জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং হাওরের কৃষকদের কষ্টের ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। 

তবে জেলার দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে শনিবার রাতেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখানে- ০২৯৯৮৮৪২০৯৬ও ০১৭৩০৩৩১০৯১ নম্বরে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পাশাপাশি আজকে রাতেই একটি কন্ট্রোল খোলা হয়েছে।

সুনামগঞ্জ কৃষি বিভাগের তথ্যমতে, এবার সুনামগঞ্জে আবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর ধান, লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২৩ হাজার ৫০৫ হেক্টর।  জেলায় প্রায় ১৪ লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার বাজার মূল্য ৫ হাজার কোটি।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইশিকার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত মন্ত্রী দীপেন দেওয়ানের
ইশিকার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত মন্ত্রী দীপেন দেওয়ানের
কুড়িগ্রামের দুই উপজেলায় তেল সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ
কুড়িগ্রামের দুই উপজেলায় তেল সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির নেতার পদত্যাগ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির নেতার পদত্যাগ