• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরান যুদ্ধের প্রভাবে বৃটেনে মূল্যস্ফীতি বাড়ছে লাফিয়ে

আন্তর্জাতিক ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পি.এম.
বৃটেনে মূল্যস্ফীতি। ছবি: সংগৃহীত

ইরান আমেরিকার যুদ্ধের প্রভাব সারা বিশ্বের অর্থনীতিকেই প্রভাবিত করছে। এর হাত থেকে রক্ষা পাচ্ছে না বিশ্বের সব বড় বড় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র। বৃটিশ সরকারের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিলো ৩ ভাগ। যুদ্ধের ফলে বেড়ে মার্চে তা দাড়িয়েছে ৩.৩ ভাগ। 

মূল্যস্ফীতির উপর ইরান যুদ্ধের প্রভাব কতটা তা এবার সামনে আসতে শুরু করেছে। ব্যাংক অব ইংল্যান্ড আশঙ্কা করছে এর ফলে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের এক পরিসংখ্যানে দেখা গেছে, কারখানার উৎপাদন খরচও অনেক বেড়েছে। অর্থনীতিবিদরা এর জন্য জ্বালানির মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন। তারা আশঙ্কা করছেন জ্বালানির মূল্যবৃদ্ধি একটি ব্যাপক মূল্যস্ফীতির সম্ভাবনাকে উস্কে দিতে পারে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলের ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
এপ্রিলের ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
বাস ভাড়ার সিদ্ধান্ত হতে পারে আজ
বাস ভাড়ার সিদ্ধান্ত হতে পারে আজ
আজ থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
আজ থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি