২০২৫-২৬ অর্থবছরে কমেছে রপ্তানি আয়, বেড়েছে জুনে

২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় শূন্য দশমিক ৫৮ শতাংশ কমেছে। তবে জুন মাসে দেশের পণ্য রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে।
২০২৪-২৫ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি ৮ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল। আয় হয়েছিল ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার।
বৃহস্পতিবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৪৮ বিলিয়ন ডলার, যা আগে ছিল ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার।
২০২৫–২৬ অর্থবছরের জন্য ৫৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।
ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪২০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩৩৪ কোটি মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ।
অন্যদিকে, চলতি ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৫৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের সুপারিশ করেছে ইপিবি।
ভিওডি বাংলা/আরআই/এফএ








মন্তব্য