এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সেই অপেক্ষার অবসান হচ্ছে আজ। সৌদি আরামকোর জুলাই মাসের সৌদি সিপির ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (১ জুলাই) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপির ভিত্তিতে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কমিশন।
এর আগে গত ২ জুন এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
সর্বশেষ গত ২ জুন অটোগ্যাসের মূল্য সমন্বয় করে প্রতি লিটারে ২ টাকা ৫৯ পয়সা কমানো হয়। এরপর মূসকসহ ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা।
ভিওডি বাংলা/আ








মন্তব্য