• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

খুলনায় সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য হামের টিকাদান কার্যক্রম কর্মসূচি শুরু হবে সোমবার (২০ এপ্রিল)। এক মাসব্যাপী এ কার্যক্রম চলবে আগামী ২০ মে পর্যন্ত।  

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) সূত্র জানায়, নগরীর ৩১টি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রগুলোতে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। তবে শুক্রবার ও শনিবার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম জানান, স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় টিকার মজুত রাখা হয়েছে। সরকারি হাসপাতালের নার্স, সিটি কর্পোরেশনের কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা টিকাদানে সহযোগিতা করবেন।

তিনি আরও জানান, হামের টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও খুলনা মহানগরীতে এখনো কোনো রোগী শনাক্ত হয়নি। জনস্বাস্থ্য রক্ষায় সময়মতো টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কর্মসূচি উপলক্ষে আগামী ১৯ এপ্রিল রোববার কেসিসি’র স্বাস্থ্য ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেসিসি প্রশাসক নগরবাসীকে টিকাদান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন। অনুষ্ঠানে নাগরিক নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন
আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন
২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্যখাতে বড় সংস্কার ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ