আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রোগীকেন্দ্রিক সেবার উন্নয়ন নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক এ সভায় বর্তমান স্বাস্থ্যসেবা কার্যক্রম, সেবার মানোন্নয়ন, রোগীর অভিজ্ঞতা উন্নতকরণ এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়ে অংশ নেন আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান, কনসালট্যান্ট, বিশেষজ্ঞ চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের স্বনামধন্য গণমাধ্যমের প্রতিনিধিরা।
আলোক হেলথকেয়ার লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন। গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল বিশ্বাস করে, উন্নত স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয়- এটি আস্থা, মানবিকতা এবং ভবিষ্যতের প্রতি একটি দায়বদ্ধতা। আধুনিক, মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ভিওডি বাংলা/এফএ







