• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আব্দুন নাসের খান

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পি.এম.
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আব্দুন নাসের খান: ছবি-ভিওডি বাংলা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আব্দুন নাসের খান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। 

প্রজ্ঞাপনে আছে- সরকারি চাকরি আইন,২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুন নাসের খানকে তার অভোগ করা অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। 

এদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি-কে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়। আজ বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত অন্য এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব
খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব
সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ
বাজেট অধিবেশন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ
মির্জা ফখরুল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ