• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জ্বালানি লোডিংয়ের অনুমতি মিলেছে, সহসাই জাতীয় গ্রিডে সরবরাহের আশা দায়িত্ব নিলেন নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার

হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৮ এপ্রিলই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, চেম্বার আদালতের সিদ্ধান্তের ফলে পরীক্ষা গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে একই পরীক্ষার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সেই আদেশের পর পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।

পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন, যা পরীক্ষার পথ উন্মুক্ত করে।

এনটিআরসিএর অধীনে এ নিয়োগ পরীক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে জনবল নিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ প্রার্থীদের জন্য এই পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছিল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ফের রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ফের রিমান্ডে
যুবদল নেতা মঈনের চার সহযোগী রিমান্ডে
যুবদল নেতা মঈনের চার সহযোগী রিমান্ডে
জেল থেকেই নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন
জেল থেকেই নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন