• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন শিশির মনির

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাঁর এই ঘোষণায় আইনজীবী মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি প্রার্থী হওয়ার বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে অ্যাডভোকেট শিশির মনির লেখেন, আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জন্য (জেনারেল সিট) মনোনয়ন পত্র কিনব ইনশাআল্লাহ। সারাদেশের বিজ্ঞ আইনজীবী বন্ধুদের দোয়া ও সমর্থন কামনা করছি।

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। গত ৪ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ তারিখ নির্ধারণ করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা হত্যার বিচার চলবে বিশেষ বেঞ্চে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল
রামিসা হত্যার বিচার চলবে বিশেষ বেঞ্চে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল
স্বীকারোক্তি না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়: ট্রাইব্যুনালে আসামি
স্বীকারোক্তি না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়: ট্রাইব্যুনালে আসামি
সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ
সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ