• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জাতীয় নেতাদের অশ্রদ্ধা করলে ইতিহাস ক্ষমা করবে না সরকারের গণবিরোধী সিদ্ধান্তে রাষ্ট্রকে দুর্বল করছে: ছাত্রপক্ষ জ্বালানি লোডিংয়ের অনুমতি মিলেছে, সহসাই জাতীয় গ্রিডে সরবরাহের আশা দায়িত্ব নিলেন নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

দায়িত্ব নিলেন নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পি.এম.
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জাকারিয়া: ছবি-ভিওডি বাংলা

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. জাকারিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. জাকারিয়া এর আগে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত ৩০ মার্চ সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং একই দিনে পরিকল্পনা কমিশনে যোগদান করেন। পরে ১২ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে। 

দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে মো. জাকারিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক (স্থানীয় সরকার) এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মো. জাকারিয়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে প্রশাসনে সুপরিচিত। তার এই নিয়োগের মাধ্যমে নৌপরিবহন খাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ইন্টারনেট ব্যবহারে বৈষম্য ও দক্ষতার ঘাটতি স্পষ্ট
বিবিএস জরিপ: দেশে ইন্টারনেট ব্যবহারে বৈষম্য ও দক্ষতার ঘাটতি স্পষ্ট
জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি
প্রধানমন্ত্রী তারেক রহমান: জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি
জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী