• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পি.এম.
ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে প্রায় দেড় কেজি হেরোইনসহ হৃদয় হোসেন (২৭) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোড সংলগ্ন আমতলা পালোয়ানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হৃদয় সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযানের সময় হৃদয়ের কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভার ও আশপাশের অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন বলেও ধারণা করছে র‍্যাব।

স্থানীয়দের অভিযোগ, হৃদয় মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত।

৫ আগস্টের পূর্বে ছাত্রলীগের হয়ে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তীতে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি