• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঢামেকে প্রাইভেটকার চাপায় বৃদ্ধার মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেটকার চাপায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে দিকে কামরান মোল্লা নামে এক প্রাইভেটকার চালক রোগী নিয়ে হাসপাতালে আসার সময় পুলিশ ক্যাম্পের সামনে শুয়ে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীকে চাপা দেন। এরপর চালক দ্রুত ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’ এই ঘটনায় গাড়ির চালক ঢামেক পুলিশ ক্যাম্পে আটক রয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।’

ভিওডি বাংলা/আরকেএইচ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
কামরাঙ্গীরচরে ডাকাতি, লুণ্ঠিত টাকা-স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৪
দুর্বৃত্তদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন। ছবি: সংগৃহীত
টিটন হত্যা মামলার আসামি ভাঙ্গারি রনি গ্রেপ্তার