মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা
মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়াই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পে কর্মরত এক আউটসোর্সিং কর্মচারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমটিসিএল কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে কেপিআইভুক্ত (কি পয়েন্ট ইনস্টলেশন) মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ, গোপনীয়তা ভঙ্গ এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল জানায়, বুধবার (২২ জুলাই) ওই কর্মচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য