শিরোনাম
জিয়াউর রহমানের সমাধিতে এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানস্থ সমাধিস্থলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ০১-১২তম (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতির উদ্যোগে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।
কর্মসূচিতে সমিতির সভাপতি মো. আব্দুল মোমিন পলাশ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
ভিওডি বাংলা/আর









মন্তব্য