{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘নেপোটিজম’ বুঝতেই সময় লেগেছে: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এ.এম.
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউড থেকে হলিউড—দুই জগতেই নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কোনো পারিবারিক প্রভাব ছাড়াই মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি বলিউডে শক্ত অবস্থান গড়ে তোলেন। তবে তার এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলিউডের পর্দার আড়ালের রাজনীতি ও তার বিরুদ্ধে হওয়া নানা ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে এসব পরিস্থিতিতে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

প্রিয়াঙ্কা বলেন, শুরুতে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তার ভাষায়, পরিবারের সদস্যরা যেমন সন্তানের সাফল্য চান, তেমনি বড় তারকারাও তাদের সন্তানদের প্রতিষ্ঠিত করতে চাইবেন—এটাই তিনি স্বাভাবিক ভেবেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা বুঝতে পারেন।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং চলাকালে একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের প্রস্তাব পান প্রিয়াঙ্কা এবং চুক্তিবদ্ধও হন। কিন্তু পরে হঠাৎ করেই তাকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয়।

প্রিয়াঙ্কার দাবি, সহ-অভিনেতা সেটেই তাকে জানিয়ে দেন যে, তিনি আর ওই ছবির অংশ নন। চুক্তির পর এমন ঘটনায় তিনি বিস্মিত ও অপমানিত হন। শুধু তাই নয়, একাধিকবার প্রধান চরিত্রে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তাকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে।

একটি ছবিতে দুই অভিনেত্রী থাকার কথা থাকলেও কৌশলে তাকে বাদ দেওয়া হয় বলেও জানান তিনি। বারবার এমন প্রত্যাখ্যানের মুখে পড়ে একসময় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন প্রিয়াঙ্কা। এমনকি অন্য পেশায় যাওয়ার কথাও ভেবেছিলেন তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাথটাবে অন্তরঙ্গ দৃশ্যে যশ তারা
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম