টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি ম্যাচ ঘিরে মেলবোর্নে উৎসবের আবহ

ক্রিকেট ইতিহাসের এক অনন্য মুহূর্ত ঘনিয়ে আসছে। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালের ১১ থেকে ১৫ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ।
দেড়শ বছর আগে সাদা পোশাকের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল যে মাঠে, সেই এমসিজি আবারও ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে এই বিশেষ ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি।
এই আয়োজনকে কেন্দ্র করে শুধু মাঠ নয়, পুরো মেলবোর্ন শহরই রূপ নিয়েছে উৎসবের নগরীতে। দর্শক ও পর্যটকদের জন্য শহরের গলি, রাজপথ এবং পর্যটন কেন্দ্রগুলো সাজানো হচ্ছে বিশেষভাবে।
ম্যাচের বাইরে দর্শকদের জন্য থাকছে মেলবোর্নের বিখ্যাত লেনওয়ে, স্ট্রিট আর্ট, কফি কালচার এবং লাইভ মিউজিক ভেন্যুর অভিজ্ঞতা। পাশাপাশি শহরের আধুনিক রেস্টুরেন্ট ও রুফটপ ডাইনিং স্পটগুলোও পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে।
শহর ছাড়িয়ে ভিক্টোরিয়া অঞ্চলেও পর্যটকদের জন্য থাকছে নানা আকর্ষণ। ইয়াররা ভ্যালির আঙুর বাগান, ঐতিহাসিক ‘পাফিং বিলি’ স্টিম রেলওয়ে এবং হিলসভিল স্যাঙ্কচুয়ারিতে বন্যপ্রাণী দর্শন ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ অভিজ্ঞতা দেবে।
এছাড়া ফিলিপ আইল্যান্ডে পেঙ্গুইনদের প্রাকৃতিক জীবনযাত্রা এবং মার্নিংটন পেনিনসুলার সমুদ্রসৈকত ও হট স্প্রিংস পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে। বিখ্যাত গ্রেট ওশান রোড ও ‘টুয়েলভ অ্যাপোস্টলস’ দেখার জন্যও পর্যটকদের আগ্রহ বাড়ছে।
ভিওডি বাংলা/এসআর







