• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সংস্কৃতি হলো একটি জাতির আত্মা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ এ.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পরিবেশনায় নববর্ষ উদযাপনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানস্থল সজ্জিত করা হয়। এতে নৃত্য, সমবেত ও একক সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, “সংস্কৃতি হলো একটি জাতির আত্মা। কোনো জাতির সংস্কৃতি চর্চা দেখেই সে জাতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়।” তিনি আরও বলেন, “পৃথিবীর বহু জাতির সংস্কৃতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আমরা যদি আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরতে পারি, তবে বিশ্ব দরবারে নিজেদের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।”

মন্ত্রী জানান, বর্তমান সরকার সংস্কৃতি চর্চাকে দেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, “বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। এই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, বিভেদ চাই না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়, এখানে সবার সমান অংশগ্রহণ থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং বিএনপি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ সোহরাব। সভাপতিত্ব করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী