• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা

   ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।

বুধবার (১৫ এপ্রিল) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এ কমিটি অনুমোদন দেন।

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা-চর্চা, প্রশিক্ষণ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তবে জুলাই মাসে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সাংগঠনিক অস্থিরতা এবং পূর্ববর্তী কমিটিতে ‘বৈষম্যের শিকার হওয়া’ সদস্যদের নিয়ে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং উক্ত আহ্বায়ক কমিটির মেয়াদ উর্ত্তীর্ণের পরে উপদেষ্টামন্ডলীর পরামর্শ ও সিদ্ধান্তক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে, সহ সভাপতি একাত্তর টিভি’র মোঃ সাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সংবাদ টিভি’র মোঃ নিয়াজ করিম রাকিব, অর্থ সম্পাদক আজকের পেপারের মোঃ রাকিব হাসান, দপ্তর সম্পাদক দৈনিক প্রলয়ের মোঃ তুহিন ইসলাম রাতুল, সহ দপ্তর সম্পাদক এনবিবি’র তাসনিম রহমান, প্রচার সম্পাদক ডেইলী নোট ২৪-এর আতিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য জয়যাত্রা’র এহসানুল ইসলাম ইমন, ভোরের জানালা’র ফারজানা সুলতানা সামিয়া ও বায়ান্নর কন্ঠ’র মেহেদী হাসান শ্রাবণ।

নবগঠিত কার্যনির্বাহী কমিটি সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন