• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দুমকিতে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সেতুমন্ত্রী শিক্ষা শুধু সনদ নয়, মূল্যবোধ গঠনের যাত্রা: মাহদী আমিন প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার: চিফ হুইপ প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হাম প্রতিরোধে সরকারের কী পদক্ষেপ, ৩০ দিনে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট পরকীয়া-টাকা ফেরত বিরোধেই সৌদি প্রবাসীকে হত্যা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না : হাইকোর্ট শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর

ডাসারে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ১, দগ্ধ অন্তত ২০

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে সাকুরা পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন এবং দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন। আজ রবিবার বিকেলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসটি মেলকাই এলাকায় পৌঁছালে ভেতরে থাকা একটি অকটেনের কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। চালক দ্রুত বাসটি রাস্তার পাশে থামালে অধিকাংশ যাত্রী নামতে পারলেও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে বা ভেতরে আটকা পড়ে একজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার জন্য চালক ও হেলপারের অবহেলাকে দায়ী করে বিচার দাবি করেছেন প্রত্যক্ষদর্শী মাসুম ও সজিব।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে ভূমি সেবা মেলা
নাগরপুরে ভূমি সেবা মেলা
সৈয়দপুরে বিলুপ্তপ্রায় বৈরালী মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
সৈয়দপুরে বিলুপ্তপ্রায় বৈরালী মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
পাংশায় কৃষকদের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
পাংশায় কৃষকদের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত