• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দুমকিতে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সেতুমন্ত্রী শিক্ষা শুধু সনদ নয়, মূল্যবোধ গঠনের যাত্রা: মাহদী আমিন প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার: চিফ হুইপ প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হাম প্রতিরোধে সরকারের কী পদক্ষেপ, ৩০ দিনে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট পরকীয়া-টাকা ফেরত বিরোধেই সৌদি প্রবাসীকে হত্যা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না : হাইকোর্ট শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর

৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি শুধু জাতির সঙ্গে নয়, তাদের দলীয় সংস্কারের ৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, বিএনপি তাদের ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে বলেছিল। এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার বিষয়ে। এখন তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা শুধু জাতির সঙ্গে নয়, তাদের দলীয় সংস্কারের ৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এ মতবিনিময়ের আয়োজন করে ১১-দলীয় ঐক্য।

জামায়াত আমির বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুদক, পিএসসি অধ্যাদেশসহ যেগুলো মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, যেসব অধ্যাদেশ ফ্যাসিবাদ ঠেকানোর জন্য প্রয়োজন, বিএনপি সবকিছু গায়ের জোরে ফেলে দিয়েছে। তারা বিচার মানে কিন্তু তালগাছ ছাড়বে না।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা নিয়ে সংসদে আলোচনার দিন সেখানে মব সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি সরকার কিছু লোককে জুলাই যোদ্ধা পরিচয়ে দর্শক গ্যালারিতে বসিয়েছিল। আলোচনার এজেন্ডা যখন আসল, তখন সরকারি দল থেকে তাদের ইশারা দেওয়া হলো। বোঝা গেল, এটা পাতানো। এর আগে কয়েকটি বিল পাস হয়েছে, যার কাগজপত্র বিরোধী দলকে দেওয়া হয়নি। তারা বিরোধী দলকে অন্ধকারে রেখে ব্ল্যাকমেইলিং করতে চেয়েছিল, তবে বিরোধী দল তাদের পাতা ফাঁদে পা দেয়নি।

জামায়াতের আমির আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংশোধনের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এর মাধ্যমে বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। সেটি হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। স্বাগত বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত
নয়াপল্টনে মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত
বিকালে দল ছাড়ার ঘোষণা এনসিপি নেতার, রাতে বহিষ্কার
বিকালে দল ছাড়ার ঘোষণা এনসিপি নেতার, রাতে বহিষ্কার
কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল
কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল