• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ নয়, ৩ জুন জমা হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন : স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু রাজধানীর রমনা পার্কের শিশু চত্বরে ছিল কোলাহল মুখর পরিবেশ বিজিবির কাছে শতাধিক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মির্জা ফখরুল

জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ

   ৩০ মে ২০২৬, ১২:৫৩ পি.এম.
ছবি : সংগৃহীত

জিয়াউর রহমানের রেখে যাওয়া উন্নয়ন ও রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য এখনো গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ‘ফ্যাসিবাদের জাঁতাকলে’ দেশের মানুষ স্বাধীনভাবে এই দিনটি পালন করতে পারেনি। তবে বর্তমান সময়ে এসে তুলনামূলকভাবে বেশি স্বাধীন পরিবেশে নেতাকে স্মরণ করার সুযোগ মিলেছে ।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, তা এখনো প্রাসঙ্গিক। পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি তিনি স্থাপন করেছিলেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমও অনেক ক্ষেত্রে সেই রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এগিয়ে নেয়া হচ্ছে। বিএনপি ভবিষ্যতেও জিয়াউর রহমানের দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার একটি সুশাসনভিত্তিক কাঠামোর দিকে যেতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, তারেক রহমানও জিয়াউর রহমানের আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনটিকে ঘিরে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির কাছে শতাধিক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
বিজিবির কাছে শতাধিক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
প্রধানমন্ত্রীর নির্দেশ বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা