• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি    ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পি.এম.
উদ্ধারকৃত বিদেশি মদ। ছবি: ভিওডি বাংলা

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সুনামগঞ্জে অভিযান চালিয়ে ২৪১ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সংবাদের তথ্য অনুযায়ী, সলুকাবাদ এলাকার একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিল।

পরে রাত ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক মো. কাউছার (২০)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন।

পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এম আর সজিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী