• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

খুনি বললো, আমি হুকুমের গোলাম

আদালত প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পি.এম.
রায় ঘোষণার পর পুলিশের সাথে আসামিদের ধাক্কাধাক্কি। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যাকাণ্ডে নিজের মৃত্যুদণ্ডের রায় শুনে কাঠগড়ায় উপস্থিত আসামি পুলিশের এএসআই আমির হোসেন চিৎকার করে বলতে থাকেন, ‘আমি পুলিশের চাকরি করি, হুকুমের গোলাম। আমাকে কেনো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি এ রায় মানি না। আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাই করেছি। আর এখন কেন আমাকেই ফাঁসানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি মামলার ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর কাঠগড়ায় উপস্থিত আসামিরা হট্টগোল করেন। তারা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর আক্রমন করে। সাজাপ্রাপ্ত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বলতে থাকেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।   

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা ধর্ষণ-হত্যার বিচার শুরু ১ জুন
রামিসা ধর্ষণ-হত্যার বিচার শুরু ১ জুন
মানবতাবিরোধী অপরাধের দুই মামলার রায় ঈদের পর: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধের দুই মামলার রায় ঈদের পর: চিফ প্রসিকিউটর
রামিসা ধর্ষণ-হত্যা: রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ
রামিসা ধর্ষণ-হত্যা: রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ