• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি

ভিওডি বাংলা’য় সংবাদ প্রকাশের পর

সিরাজগঞ্জে পঁচা মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ১১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা’য় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পঁচা ও দূষিত বয়লার মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালের দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন হাট সারুটিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় মোহাম্মদ বাবলু নামের এক ব্যবসায়ীকে মানুষ ও পশুখাদ্য হিসেবে ব্যবহারের অনুপযোগী পঁচা ও দূষিত বয়লার মুরগির বিভিন্ন অংশ মজুদ ও বিক্রয়রত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারায় তাকে ৫,১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  একই সঙ্গে তার নিকট থেকে ১,১১২ কেজি পঁচা ও দূষিত মুরগির অংশ জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

অভিযানের সময় পাশ্ববর্তী আরেকটি দোকানেও একই অপরাধে মো. আলী নামের আরেক ব্যবসায়ীকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকেও ৩৭৯ কেজি পঁচা ও দূষিত বয়লার মুরগির বিভিন্ন অংশ জব্দ করে ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/মো: দিল/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চীনের অর্থনৈতিক করিডোর ইতিবাচকভাবে বিবেচনায়: হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত
জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের
ছবি: সংগৃহীত
অভিযানের নামে স্বর্ণ চুরি, কারাগারে দুই পুলিশ