• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

সোমবার তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

এছাড়া, ঢাবি ও ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা-বিষয়ক সহযোগিতা ও অ্যাকাডেমিক বিনিময়কে সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।

পাশাপাশি হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কিছু পরিবেশনাও প্রত্যক্ষ করেন।

হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটও (আইএমএল) পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষার পাঠ্যক্রমের উন্নয়নে সহায়তার লক্ষ্যে আইএমএলের হিন্দি বিভাগকে সাহিত্য ও পেডাগজি বিষয়ক ১৫০০টিরও বেশি বই উপহার দেন।

ভিওডি বাংলা/এসআর

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা কলেজের হলসমূহের নাম পরিবর্তনের দাবি ছাত্র অধিকার পরিষদের
ঢাকা কলেজের হলসমূহের নাম পরিবর্তনের দাবি ছাত্র অধিকার পরিষদের
ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি
ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর
বাকৃবিতে ছাত্রদলের প্রচারণা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর