• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্ষণচেষ্টাকারী ধরা পড়েনি, ক্যাম্পাসে বসছে এআই ক্যামেরা

জাবি প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০২:২৫ পি.এম.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টাকারী ধরা পড়েনি। তবে এ ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজেনোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা জোরদারে কৃত্রিম বৃদ্ধিমত্তাসম্পন্ন ‘এআই ক্যামেরা’ বসানোসহ ১৪টি জরুরি সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।  

তারা জানান, উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কাজ শুরু হয়েছে। নতুন সিদ্ধান্তের আওতায় এখন থেকে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের আইডি প্রদর্শন এবং লগবুক রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে।

ক্যাম্পাসের সব নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে আইসিটি সেলের মাধ্যমে। এছাড়া, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি এআই ক্যামেরা বসানো, গেটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো এবং আলবেরুনী হলের পরিত্যক্ত টিনশেড ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। র‍্যাগিং ও বুলিং প্রতিরোধে গঠিত হচ্ছে একটি স্থায়ী কমিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।  পুলিশ, র‍্যাব, ডিবি ও পিবিআই সমন্বিতভাবে দেশজুড়ে অভিযান চালাচ্ছে।  রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের বিশেষ নির্দেশনা রয়েছে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা কলেজের হলসমূহের নাম পরিবর্তনের দাবি ছাত্র অধিকার পরিষদের
ঢাকা কলেজের হলসমূহের নাম পরিবর্তনের দাবি ছাত্র অধিকার পরিষদের
ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি
ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর
বাকৃবিতে ছাত্রদলের প্রচারণা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর