• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা-১৭ আসন

পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পি.এম.
পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান

ঢাকা-১৭ আসনের পাঁচটি মন্দিরে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হচ্ছে। প্রতিটি মন্দিরকে ১ কোটি ৩০ লাখ টাকা করে দেওয়া হবে।

অনুদানপ্রাপ্ত উপাসনালয়ের মধ্যে রয়েছে রাজধানীর মহাখালী বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দির।

সোমবার (৬ এপ্রিল) মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে  প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ ঢাকা মহানগর বিএনপি ও থানা কমিটির নেতারা।

বক্তারা বলেন, ঢাকা-১৭ আসনে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি সার্বিক অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় আব্দুর রহমান সানি জানান, এলাকার উন্নয়নের অংশ হিসেবে সাততলা বস্তি সড়ক উন্নয়ন, বিআরপির অভ্যন্তরীণ রাস্তা ও খেলার মাঠ সংস্কার, গুলশান-১ ও ২ নম্বর লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের সব ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আশুরা নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
আজ পবিত্র আশুরা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়