• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
একই পরিবারের ৪ জনকে হত্যা, গণপিটুনিতে মারা গেল অভিযুক্ত কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, পাইলট বরখাস্ত ভুয়া ‘সেকেন্ড অফিসার’ সেজে প্রতারণা, আইফোনসহ আটক যুবক আশুরা নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা গাজীপুর থেকে চোরাই মোবাইল এনে ঢাকায় বিক্রি, আটক ১ পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা তিস্তা মহাপরিকল্পনাসহ পানি সম্পদ খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন

আজ পবিত্র আশুরা

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০২:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ উপলক্ষে মুসলিম বিশ্বে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও কারবালার বিয়োগান্তক ঘটনা পবিত্র আশুরাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

ইতিহাস অনুযায়ী, ৬১ হিজরির ১০ মহররম, অর্থাৎ ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন। ফোরাত নদীর তীরে সংঘটিত সেই হৃদয়বিদারক ঘটনা আজও মুসলিম উম্মাহকে শোকাহত করে।

ইসলামের প্রকৃত আদর্শ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কারবালার এই আত্মত্যাগ ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে আসছে।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁদের বাণীতে পবিত্র আশুরার শিক্ষা ধারণ করে শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

দিনটি উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে দিনটি পালন করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোকসভা ও নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজকের নামাজের সময়সূচি
ছবি: সংগৃহীত
জুমার দিনের ৮ গুরুত্বপূর্ণ আমল
ছবি: সংগৃহীত
মহররমে যেসব কাজ থেকে বিরত থাকা উচিত