• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সরাসরি প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৭:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক তৎপরতায় সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

রোববার ৫ জুলাই ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এ তথ্য নিশ্চিত করেছেন।

তুরস্কের আংকারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে শনিবার ৪ জুলাই ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ৯০ মিনিটের ফোনালাপ হয়। ওই আলোচনায় ট্রাম্প যুদ্ধ বন্ধে নিজের আগ্রহ ও প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন।

ক্রেমলিন এই ফোনালাপকে গঠনমূলক ও পেশাদার হিসেবে বর্ণনা করেছে। ইউরি উশাকভ বলেন, যুতক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ দ্রুত শেষ করতে এবং সংকট কাটিয়ে ওঠার সমাধান খোঁজার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর জবাবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায়। তবে যেকোনো সমাধানে রাশিয়ার মৌলিক অবস্থান ও দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিতে হবে বলেও উল্লেখ করা হয়।

একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি জানান, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধফ্রন্টের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছে কিয়েভ।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে আমেরিকার সংকল্পের একটি নিষ্পত্তিমূলক অর্থ থাকবে।

আগামী ৭ ও ৮ জুলাই আংকারায় ৩২টি দেশের রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ আলোচনা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ট্রাম্প ও জেলেনস্কি একমত হয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না। ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কারণে উভয় পক্ষই কার্যকর সুবিধা অর্জনে ব্যর্থ হচ্ছে। ভারী যানবাহন চলাচলে বাধা তৈরি হওয়ার পাশাপাশি দুই পক্ষেই বাড়ছে হতাহতের সংখ্যা।

এ পরিস্থিতিতে ইউরি উশাকভ অভিযোগ করেন, কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা সংঘাত দীর্ঘায়িত করতে চাইছে। তাদের অভিযোগ, ইউক্রেন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কৌশলের ওপর নির্ভর করছে। তিনি সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার প্রসঙ্গ তুলে ধরেন। এসব হামলার কারণে রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে উশাকভের দাবি, রুশ বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হচ্ছে এবং ধারাবাহিকভাবে নতুন এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে।

এদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা নিয়েও তৈরি হয়েছে পাল্টাপাল্টি দাবি। রাশিয়া শহরটি দখলের দাবি করলেও জেলেনস্কি ও ইউক্রেনের জেনারেল স্টাফ তা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।

এর আগে জেলেনস্কি সরাসরি বৈঠকের জন্য পুতিনকে আহ্বান জানালেও ক্রেমলিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

উশাকভ আরও জানান, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আবারও মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছেন।

তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মনোযোগের বড় অংশ ইরান সংকটকে ঘিরে থাকায় ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনের তৎপরতা কিছুটা ধীর হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন, ইরান ইস্যুতেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা একটি গ্রহণযোগ্য ও দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে পেতে ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
পর্যটকদের আকৃষ্টে ভিসানীতিতে বড় পরিবর্তন
খামেনির জানাজা সম্পন্ন
খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে
চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান