• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৫:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিয়ের দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার। রোববার (৫ জুলাই) জনস্বার্থে তিনি এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে একটি ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ কেন দেওয়া হবে না, রিটে এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে বিয়ের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা ও উপায় নির্ধারণ করা থাকবে, যার উদ্দেশ্য হবে বিয়েতে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা।

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকোর্ট
ছয়দিনে ২৬৫৬০ পুরাতন মামলা নিষ্পত্তি
ছবি: সংগৃহীত
কি শাস্তি হতে পারে পিতা-মাতার ভরণপোষণ না করলে?
ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে
১৬ কোটি টাকা আত্মসাৎ: ফাস্ট গ্রুপের সিইও রাফে কারাগারে