• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

ফেসবুকে স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ১২:০১ পি.এম.
সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-খাদিজা মল্লিক সীমু-ছবি-ভিওডি বাংলা

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হাকিমপুর উপজেলার বাবার বাড়িতে অবস্থানকালে খাদিজা সীমু বেশি মাত্রার ঘুমের ওষুধ সেবন করেন। অসুস্থ হলে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাদিজা সোমবার বিকাল ৫:৪৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দীর্ঘ ৭ বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, বিয়ের মাত্র ২-৩ মাস পর থেকেই তিনি জুলুম ও অন্যায়ের শিকার হচ্ছিলেন। স্ট্যাটাসে তিনি স্বামী শিবলী সাদিক, তার বান্ধবী ববি ইসলাম এবং শামীমসহ আরও কয়েকজনকে দায়ী করেছেন।

তিনি আরও লিখেছেন, "দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না।" পরিবারকে উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন, "যদি আমি হেরে যাই, তবে তোমরা সব প্রমাণ জানো। আমার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করো।"

খাদিজা অভিযোগ করেছেন, শিবলী সাদিক একজন ‘নার্সিসিস্ট’ বা আত্মকেন্দ্রিক মানুষ। তিনি তার বান্ধবী ববি ইসলামকে বাড়ি ও বিদেশে পাঠানোর সহায়তা করেছেন। এছাড়াও নিজের কন্যা স্নেহার জীবন নষ্ট করার পেছনেও স্বামীর দায় রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বিয়ে হলেও পারিবারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৯ সালে শিবলী সাদিক খাদিজার সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি
মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি
ঝিনাইদহ হামলার ভয়াবহতা তুলে ধরলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঝিনাইদহ হামলার ভয়াবহতা তুলে ধরলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
রামিসার পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ছবিটি ভুয়া
ফ্যাক্ট চেক রামিসার পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ছবিটি ভুয়া