• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

যাত্রাবাড়ীতে হিংস্র কুকুরের আতঙ্ক—জননিরাপত্তায় চরম অবহেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্থ উত্তর যাত্রাবাড়ী মাদ্রাসা রোড এলাকায় গত ২৭ মার্চ ২০২৬ থেকে একটি হিংস্র কুকুরের আক্রমণে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, গত দুই দিনে শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৭ জন মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে উদ্বেগ ও ভীতির পরিবেশ তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে তারা আশঙ্কা করছেন।

স্থানীয়দের প্রশ্ন—সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট না পরলেই যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, সেখানে জনবহুল এলাকায় একটি হিংস্র কুকুরের অবাধ বিচরণ এবং ধারাবাহিক আক্রমণের ঘটনায় কেন কর্তৃপক্ষের এমন নীরবতা? মানুষের জীবনের নিরাপত্তা কি শুধুমাত্র সড়কেই সীমাবদ্ধ?

এলাকাবাসী মনে করছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা, আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে, যাতে অতি দ্রুত সময়ের মধ্যে সমস্যাটির স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়—সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, মানুষের জীবন রক্ষা করা সরকারের সর্বোচ্চ দায়িত্ব, আর এই দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী
ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী
কদমতলীতে কুদ্দুস হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কদমতলীতে কুদ্দুস হত্যা মামলার আসামি গ্রেপ্তার
রূপনগরে বিএনপির বিক্ষোভ মিছিল
রূপনগরে বিএনপির বিক্ষোভ মিছিল