• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কদমতলীতে কুদ্দুস হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৮:৪৬ এ.এম.
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী এলাকায় আলোচিত আব্দুল কুদ্দুস হত্যা মামলার অন্যতম আসামি পায়েল হোসেন ফিরোজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার (২২ জুন) বিকেলে ঢাকার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফিরোজ কদমতলী এলাকার নবারুন স্কুল গলির বাসিন্দা। তিনি কুদ্দুস হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের একজন।

র‌্যাব-১০ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন রাতে কদমতলী থানার মাতুয়াইল এলাকায় চা পান করতে বের হন আব্দুল কুদ্দুস। এসময় নবারুন স্কুল গলির একটি দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুদ্দুসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়। পরে তদন্তের অংশ হিসেবে আসামিদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

র‌্যাবের দাবি, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পূর্ব জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে পায়েল হোসেন ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যাকাণ্ড, অস্ত্র, মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তারা কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারেও সংস্থাটি সক্রিয় রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেছে বাহিনীটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সেই রাফির মৃত্যু
চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সেই রাফির মৃত্যু
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার