• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৭:১৪ পি.এম.
ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ‘সরকারি ক্রয় আদেশ’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক মাধ্যমে প্রচারিত এ ধরনের ভুয়া সরকারি ক্রয় আদেশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। তাই সকলকে এ ধরনের অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে একটি তথাকথিত ‘সরকারি ক্রয় আদেশ’ প্রচার করা হচ্ছে, যেখানে ভারত থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে।

সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত এই সরকারি ক্রয় আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর। খাদ্য মন্ত্রণালয় অথবা খাদ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ক্রয় আদেশ জারি করা হয়নি এবং এই স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি কথিত পত্রটি খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরের ক্রয় প্রক্রিয়ার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এতে আরও বলা হয়, খাদ্য মন্ত্রণালয় অথবা খাদ্য অধিদপ্তরের যেকোনো নীতিগত সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম বা সরকারি আদেশের তথ্য শুধুমাত্র মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদিত ওয়েবসাইট থেকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

ভিওডি বাংলা/এএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: স্পিকার
পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: স্পিকার
রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী
রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী
অবশেষে দেশে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’
অবশেষে দেশে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’