• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা রবি-রাজিবের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক নতুন বিতর্কে আর্জেন্টিনা, তদন্ত চায় ব্রিটিশ সরকার

‘চিরদিনই তুমি যে আমার’ নায়কের পানিতে ডুবে মৃত্যু

বিনোদন ডেস্ক    ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ পি.এম.
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-জনপ্রিয় গায়ক জুবিন গার্গ-ছবি: সংগৃহীত
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-জনপ্রিয় গায়ক জুবিন গার্গ-ছবি: সংগৃহীত

‘চিরদিনই তুমি যে আমার’ ২০০৮-সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান ধরে রাখে। সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমার গানও আজকের দিন পর্যন্ত শ্রোতাদের আবেগতাড়িত করে। বিশেষ করে ‘প্রিয়া রে প্রিয়া রে’ গেয়ে দুই বাংলায় সাড়া ফেলেছিলেন জনপ্রিয় গায়ক জুবিন গার্গ।  

ছয় মাস আগে সিঙ্গাপুরে অবকাশ যাপনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন। জানা গেছে, স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবে তিনি মারা যান।

রোববার (২৯ মার্চ) এবার ট্র্যাজিক খবর এল সিনেমার প্রধান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এর। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তিনি পানিতে নামেন, কিন্তু আর উঠতে পারেননি। উদ্ধার করে দিঘা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাহুল ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। অভিনয়ের হাতেখড়ি পেয়েছিলেন বাবার মাধ্যমে, ‘রাজ দর্শন’ নামক নাটকে। বিজয়গড় থিয়েটার থেকে শুরু করে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। 

জুবিন গার্গের জন্ম ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা শহরে। ‘ইয়া আলি’ থেকে ‘প্রিয়া রে’-তার প্রতিটি গান শ্রোতাদের মনে আজও অম্লান স্মৃতি হয়ে আছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৬ দিনে ৮৯ কোটি রুপি আয় করল ‘ধামাল ৪’
ছবি: সংগৃহীত
‘এ’ সার্টিফিকেট নিয়েই আসছে ‘মির্জাপুর’
ছবি : সংগৃহীত
শাহরুখ খানের ‘মান্নাত’এ যুক্ত হচ্ছে আরও ২ তলা