• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি

চাটমোহরে ২,৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, আটক ২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ১১:৫৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে থানা পুলিশ। 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১২টি ব্যারেলে থাকা প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল হোসেন এবং নসিমন চালক শামসুলকে আটক করে পুলিশ।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার হোসেন জানান, জব্দকৃত তেলের মালিক হিসেবে উপজেলা সদরের জারদিস মোড় এলাকার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেনের নাম পাওয়া গেছে। তারা বাঘাবাড়ী এলাকা থেকে তেল ক্রয়ের দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত তেল মথুরাপুর এলাকায় নিয়ে খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চীনের অর্থনৈতিক করিডোর ইতিবাচকভাবে বিবেচনায়: হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত
জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের
ছবি: সংগৃহীত
অভিযানের নামে স্বর্ণ চুরি, কারাগারে দুই পুলিশ