• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস অবৈধভাবে মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন।

মোবিল্লাহ আকন জানান, তেল মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই দোকানে অতিরিক্ত জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস রাখার প্রমাণ পাওয়া যায়। জব্দকৃত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
ছবি: সংগৃহীত
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আদালতের রায়েও থামছে না প্রবাসী পরিবারকে হয়রানি