• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক

ঝালকাঠি প্রতিনিধি    ২৫ জুন ২০২৬, ১০:৩৯ পি.এম.
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ কেজি গাঁজাসহ আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাতে উপজেলার কালিজিরা ব্রিজ সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার পারকিফাইত নগর উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প-২ এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদার ও মো. আরিফ সিকদার।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নলছিটি উপজেলার কালিজিরা ব্রিজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার গ্রাম (১ কেজি) গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে নলছিটি থানায় সোপর্দ করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মো. হুমায়ুন কবির জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় মামলা করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/মাহিন খান/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল ভাইয়ের
ছবি: সংগৃহীত
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা