• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৮:৩৯ পি.এম.
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
ছবি: সংগৃহীত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সীমান্ত এলাকায় প্রায় ১১ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের, রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান প্রমুখ।

বিজিবি জানিয়েছে, দিনাজপুর সেক্টরের আওতায় জয়পুরহাট, ফুলবাড়ী এবং দিনাজপুর ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিরলস কাজ করে যাচ্ছেন।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি তাদের কঠোর ও অনমনীয় অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিজিবি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন