• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটি বিগত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে। জরুরি ভিত্তিতে জারি করা এসব অধ্যাদেশ নিরপেক্ষভাবে যাচাই করে কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জয়নুল আবেদীন বলেন, “তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশেষ পরিস্থিতিতে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশগুলো জনস্বার্থ ও ভবিষ্যৎ প্রয়োজনে কতটা কার্যকর, তা যাচাইয়ের জন্য সংসদ থেকে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।”

তিনি জানান, প্রথম বৈঠকে অর্ধেকেরও কম অধ্যাদেশ পরীক্ষা করা সম্ভব হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা গেছে, যা পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

কমিটির কাজ দ্রুত শেষ করতে আগামীকাল বুধবার দুপুর ২টায় দ্বিতীয় বৈঠক ডাকা হয়েছে। সভাপতি জানান, “যদি কালকের মধ্যে সব অধ্যাদেশ যাচাই শেষ না হয়, তবে প্রয়োজন অনুযায়ী আরও বৈঠক হবে। তবে আগামী ২ তারিখের আগে যাচাই-বাছাই সম্পন্ন করে সংসদের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “যাচাই-বাছাই শেষ হওয়ার পর সম্ভবত এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন সংসদে ভেটিং ও পাসের জন্য উত্থাপিত হতে পারে। প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী
ছবি: সংগৃহীত
পুরোনো এসবি পাস জমা দিয়ে নতুন পাস সংগ্রহের অনুরোধ
ছবি: সংগৃহীত
শিশুরাই আগামীর বাংলাদেশ: ডা. জুবাইদা