• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাহাড়ধসে বন্ধ বান্দরবান-থানচি সড়ক

বান্দরবান প্রতিনিধি    ৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে বান্দরবানে। নীলগিরি ও নীল দিগন্ত পর্যটনকেন্দ্রের মাঝামাঝি এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বান্দরবান-থানচি সড়কে যান চলাচল।

সোমবার (৬ জুলাই) সকালে পাহাড়ধসের ঘটনায় সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি এসে পড়ে। এতে থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের সদস্যরা। সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে একযোগে কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, পাহাড় ধসের কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সড়ক পরিষ্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার পরামর্শও দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ধস পুরনো ছবি: সংগৃহীত
কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৯
ছবি: সংগৃহীত
বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু